নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি ট্রান্সফরমার। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ডেমরা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান এসব তথ্য জানান।


