বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঘোষণার আগেই সব তথ্য ফাঁস

media--resultগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সব তথ্য ফাঁস হয়ে গেছে। কোন ক্যাটাগরিতে কোন ছবি বা শিল্পী পুরস্কার পাচ্ছেন অনেকেই সেটা জানেন। অবশ্য এসব তথ্য আগাম জানানোর খবর অস্বীকার করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ খসড়া চূড়ান্ত করেছে জুরি বোর্ড। আগামী সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু তার আগেই শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ অধিকাংশ ক্যাটাগরিতে কে বা কারা নির্বাচিত হয়েছে তা প্রকাশ হয়ে গেছে।

প্রাপ্ত তথ্য মতে,  এবার মোট ২৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার। সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘মেঘমল্লার’র পরিচালক জাহিদুর রহমান অঞ্জন।

‘এক কাপ চা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। সেরা অভিনেত্রীর পুরস্কারটি দেয়া হচ্ছে যৌথভাবে আরিফা পারভিন মৌসুমী ও বিদ্যা সিনহা সাহা মিমকে। মৌসুমী পাচ্ছেন ‘তাঁরকাটা সিনেমায়, আর মিম পাচ্ছেন ‘জোনাকীর আলো সিনেমায় অভিনয় করে।

সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন ব্যান্ডশিল্পী জেমস। ‘দেশা দ্য লিডার’ ছবিতে তার গাওয়া ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল’ গানটির জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। অপরদিকে মমতাজ পাচ্ছেন সেরা গায়িকা পুরস্কার। মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে তার গাওয়া ‘নিশি পক্ষী’ গানের জন্য পাচ্ছেন এই পুরস্কার।

একনজরে অন্যান্য পুরস্কার:
সেরা সংগীত পরিচালক-ড. সাইম রানা।
সেরা খলনায়ক-তারিক আনাম খান।(দেশা দ্য লিডার)।
সেরা কৌতুক অভিনেতা- মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প)
সেরা পার্শ্ব-অভিনেতা ড. এজাজ (তারকাঁটা)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী: চিত্রলেখা গুহ (জোনাকির আলো)
সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার যৌথভাবে পাচ্ছেন আজীবন সম্মাননা।

এদিকে ২০১৪ সালের বাকি বিভাগের মধ্যে রয়েছে গীতিকার, শিশুশিল্পী, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সুরকার, চিত্রনাট্যকার, নৃত্য পরিচালক, শিল্প নির্দেশক, সম্পাদক, চিত্রগ্রাহক, শব্দগ্রাহক, সাজসজ্জা ও রুপসজ্জাকর।

আরও পড়ুন