বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জিন্নাহ-লিয়াকত-নুরুলদের কবরে বাংলা ভাষা!

zinnah khoborলক্ষ কোটি সত্যিকারের মাতৃভাষাপ্রেমী মানুষের টানে গর্জে উঠেছিল এই বাংলাদেশের মাটি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেতে হাজার হাজার বাঙালী প্রাণ দিয়েছেন। অথচ তৎকালীন অবিভক্ত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে যার ঘোর আপত্তি ছিল, সেই মোহাম্মদ আলী জিন্নাহর কবরে বাংলা ভাষায় তার জন্ম ও মৃত্যু তারিখ লেখা রয়েছে।

শুধু মোহাম্মদ আলী জিন্নাহ নয়; তার ছোট বোন ফাতেমা জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, মুক্তিযুদ্ধ শুরুর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন, ভারত-পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের যোগাযোগমন্ত্রী সরদার আবদুর রব নিশতার-তাদের কবরেও নাম, জন্ম ও মৃত্যুর তারিখগুলো বাংলা বর্ণমালায় খোদাই করে লেখা।

এই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। ১৯৪৮ সালের ১৯ মার্চ তিনি পূর্ব পাকিস্তান সফরে আসেন। তিনি ঢাকার দুটি সভায় বক্তৃতা দেন এবং দুই জায়গাতেই তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। এ সময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। জিন্নাহর বক্তব্য তীব্র প্রতিবাদের মুখে পড়ে। ১৯৫০ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়; এর আহবায়ক ছিলেন আবদুল মতিন।

আরও পড়ুন