বিচারক সংকটের কারণে এখনই সর্বোচ্চ আদালতে বাংলায় রায় দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে বাংলায় রায় দেয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনবল বেড়ে গেলেই তা সম্ভব হবে।
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


