বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে ৪ শিশু হত্যা: জড়িত আরেক আসামির জবানবন্দি

juwel miahহবিগঞ্জের বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যাকাণ্ডে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রিমান্ডে থাকা আসামি জুয়েল মিয়াকে আদালতে নেয়া হয়েছে ।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে নেয়া হয়। একই দিন অপর আসামি সালেহ উদ্দিন আহমেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার জুয়েল মিয়ার ভাই রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন- আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, আরজু মিয়া, বশির মিয়া, সালেহ উদ্দিন আহমেদ। এর মধ্যে জুয়েল ও তার বাবা আব্দুল আলী বাগালকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

আরও পড়ুন