বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তিস্তায় পানি সংকট: প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকা

file-12-5উজান থেকে পানির প্রবাহ কমে গেছে একেবারেই তাই শুষ্ক মৌসুমে কাজে আসছে না তিস্তা ব্যারাজ। প্রকল্পটি থেকে সেচের পানি পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন চাষিরা। এর প্রভাব পড়ছে নদী অববাহিকার মানুষের জীবন-জীবিকায়।

ফেব্রুয়ারির শুরু থেকেই পানি কমছে তিস্তায়। প্রায় পুরো নদীই এখন ধু ধু বালু চর।

শুষ্ক মৌসুমে তিস্তা ব্যারাজ থেকে সেচের পানি দিয়ে ফসল ফলতো আগে। কিন্তু এখন সেই পানির আশা ছেড়েই দিয়েছেন চাষিরা। শ্যালো ইঞ্জিন বসিয়ে মাটির নীচ থেকে পানি তুলে ফসল বাঁচাচ্ছেন অনেকে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, সেচ খরচ বাড়ায় বোরো আবাদে উৎসাহ হারাচ্ছেন চাষিরা।

একই অবস্থা নীলফামারী অববাহিকাতেও। নদীর ওপর নির্ভরশীল অন্য পেশার মানুষও জীবিকা হারাচ্ছেন।

উজানে ভারতের পানি প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা না হলে এই অবস্থা কাটবে না বলে জানিয়েছে সেচ ব্যবস্থাপনা কমিটি।

কিন্তু নদীতে আসলে পানি কতোটা কমেছে তা জানতে তিস্তা ব্যারাজের সিভিল ও রক্ষণাবেক্ষণ বিভাগে গিয়ে এ বিষয়ে কথা বলার মতো কাউকেই পাওয়া যায়নি।

আরও পড়ুন