বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানহানি মামলায় জনকণ্ঠ সম্পাদককে সমন

daily janakathoপ্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সম্পাদকীয় প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদসহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

মামলার অপর ২ আসামি হলেন- পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

সোমবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে আগামী ২১ মার্চ তাদের আদালতে হাজির হতে এ সমন জারি করেন। এর আগে সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৬ষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের সম্পাদকীয় প্রকাশ হয়। ওই সম্পাদকীয়তে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্পর্কে মানহানিকর উক্তি করা হয়েছে মর্মে মামলায় অভিযোগ করা হয়।

আরও পড়ুন