পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. নজরুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আহমেদ রয়েছেন।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।
কয়েকদিন আগে পুলিশের ১৮ জন এডিশনাল ডিআইজিকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়।


