বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিতে বাধা হচ্ছে

news_img‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনরা ভয়-ভীতি দেখিয়ে  বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে’ বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সারাদেশে ১ শ’র অধিক ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন জমা দিতে দেয়নি সরকার। আর এ সব করছে, ছাত্রলীগ।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দখলবাজির উৎকৃষ্ট মহড়া দেখাতে চায়। আর এ কারণে সরকার ও নির্বাচন কমিশন জমজ ভাই হয়ে কাজ করছে।’

রিজভী বলেন, ‘সরকারের মধ্যে নির্বাচন বিনাসের চরিত্র ফুঁটে উঠেছে। আর এ কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন বলে তারা ধরে নিয়েছে।’

আওয়ামী লীগ অঘোষিত আইন ঘোষণা করে দেশ শাসন করছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে অঘোষিত আইন চলছে। তাই গণতন্ত্রের পক্ষে কথা বললে নাশকতায় মামলায় জেলে যেতে হয়। আর সরকারকে এ সব কাজে সহয়তা করছে পুলিশ।’

এ সময় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন