বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে লিগ্যাল নোটিশ

NUSrul hamidবিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার লিপি নামের এক মহিলা। মঙ্গলবার লিপির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রানা রেজিস্ট্রি ডাক যোগে এ নোটিশ পাঠান। এতে নাহারের পরিবারে অশান্তি সৃষ্টির জন্য নসরুল হামিদ বিপুকে দায়ী করা হয়।

নোটিশে বলা হয়ে, আপনি (বিদ্যু প্রতিমন্ত্রী) আমার ক্লায়েন্টের ছোট বোন ডেইজীর ঘনিষ্ট বন্ধু হিসেবে ক্লায়েন্টের পরিবারে চরম অসন্তোষ সৃষ্টি করছেন। সেই সমস্যা নিরসনের জন্য গত বছরের ২২ ফেব্রুয়ারি আপনার পছন্দের জায়গায় শান্তিপূর্ণ সমাধানের জন্য পরিবারের লোকজনসহ আপনার সঙ্গে একটি  বৈঠক হয়েছিল।

আপনি উক্ত  বৈঠকে আমার ক্লায়েন্টের পরিবারের লোকজনের পক্ষালম্বন করে ক্লায়েন্টকে দেখে নিবেন বলে হুমকি দিয়ে বৈঠক পণ্ড করেছেন। তার কয়েকদিন পর থেকে ডেইজী, আরিফুর রশিদ গং আরো বেপরোয়া হয়ে উঠে।

নোটিশে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি আশা প্রকাশ করে বলা হয়, আমার ক্লায়েন্টের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকবেন এবং তার পরিবারের কোন সদস্যকে আপনার ক্ষমতার অপব্যবহার করে কোন রুপ সহযোগিতা করবেন না।

অ্যাডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম ব্যবহার করে কেউ যাতে আমার ক্লায়েন্টের (শামীমুন নাহার) ক্ষতি করতে না পারে সেটা জানাতেই এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন