বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বেতন বাড়ল ১৪ ক্রিকেটারের

bd-cricket-team_194903জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বেড়েছে। তবে কেন্দ্রীয় চুক্তির জন্য বোর্ডের পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের খসড়া তালিকা করা হলেও আপাতত এই সুখবর পাচ্ছেন ১৪ জন।

ক্রিকেট বোর্ডের শৃঙ্খলাবিধি না মানার অভিযোগে পেসার রুবেল হোসেনকে আপাতত তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হচ্ছে। শোকজের যথার্থ জবাব দিতে পারলে বোর্ডের তিনিও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আসবেন, না হলে বাদ পড়বেন।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের ১৪ জন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়ের তালিকা আমরা চূড়ান্ত করেছি। তাদের বেতন ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।’

আগের চুক্তি অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন মাসে ২ লাখ টাকা। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ ৭০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ ২০ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরির বেতন ৯০ হাজার টাকা ও ‘ডি’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার টাকা। নতুন চুক্তি অনুযায়ী, এই চার ক্যাটাগরিতেই বেতন ২৫ শতাংশ হারে বাড়বে।

কেন্দ্রীয় চুক্তিতে আসা ক্রিকেটার তালিকা এখনও প্রকাশ করেনি বোর্ড। তবে প্রত্যাশা অনুযায়ী, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও সৌম্য সরকার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হচ্ছেন— এটা এক প্রকার নিশ্চিত হওয়া গেছে।

আর পুরনো তালিকা থেকে বাদ পড়ার কথা এনামুল হক বিজয়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলামের।

আরও পড়ুন