বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাস্তা অবরোধ করে আশা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

asha universityরাজধানীর কাকলীতে পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার শ্যামলীতে বেলা সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার দুপুরের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আবারো তারা সড়কে নামবেন।

সোমবার কাকলীতে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন মারা যান। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা রাজিন নামে অপর এক ব্যক্তি আহত হন।

এই ঘটনার প্রতিবাদে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নেয়। পরে বেলা পৌনে ২টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।

আরও পড়ুন