বুধবার ৪ নভেম্বর ২০২৬

তিতুমীরে আন্দোলকারীদের ওপর ফের ছাত্রলীগের হামলা, আহত ১০

tirumir collegeঅতিরিক্ত ভর্তি এবং সেশন ফি নেয়ার প্রতিবাদে রাজধানীর তিতুমীর কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফের হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হামলায় আহত আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা।

এরা হলেন- ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া (২১) ও ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব (২০)। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে কলেজের প্রিন্সিপাল আবু হায়দার নাছেরের পদত্যাগের দাবিতে মিছিল করার সময় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম ডলার ও সাধারণ সম্পাদক মানিকের নেতৃত্বের একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে ঢামেকে নেয়া হয়। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরেও আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হমলা চালায় ছাত্রলীগ। সেখানও দু’জন আন্দোলনকারী গুরুত্বর আহত হন। তারা হলেন- ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রহমত হোসেন (২১) এবং দর্শন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াজুল ইসলাম (২২)।

আরও পড়ুন