বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি, নিহত ৪

full_2140531748_1456457323যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে নির্বিচারে গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল বৃহস্পতিবার অঙ্গরাজ্যের হেসটন শহরে ঘাসকাটা যন্ত্রের একটি কারখানায় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য পরিবেশন করা হচ্ছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী এক্সেল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানার কর্মচারী ছিলেন। কর্তৃপক্ষের গুলিতে তিনিও নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হতে পারে।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড। তিনি ওই কারখানায় রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি একটি আগ্নেয়াস্ত্রসহ ফেসবুকে ছবিও পোস্ট দিয়েছিলেন।

আরও পড়ুন