বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্য বাড্ডায় ২ শ্রমিকের মৃত্যু

badda_dhakaরাজধানীর মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জামতলা স্বাধীনতা সরণির একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি আবদুল জলিল।

নিহতরা হলেন- মনির হোসেন (৪৫) ও বাদশা (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় সেটি রাস্তায় থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে মনির, বাদশা, মজিব ও রাজু নামে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত বলে ঘোষণা করেন।

মো. সেলিম নামে এক শ্রমিক জানান, নিহত মনির নির্মাণ শ্রমিক ছিলেন। আর বাদশা ওই এলাকার বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্মচারী।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অপর দুই জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন