দ্বিতীয় ধাপের নির্বাচনে ৬৭২টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধশত প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হতেই পারে। আওয়ামী লীগ যে উন্নয়ন কাজ করেছে এ কারণে অনেকে অন্য দল থেকে আওয়ামী লীগে যোগ দিযেছেন। এছাড়া বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে, তারা এখন নালিশি দলে পরিণত হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরসভা নির্বাচনের মতো এ নির্বাচনেও যারা বিদ্রোহী হবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


