বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

road-accident20160217075036কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামগামী একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত আটজন। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

আরও পড়ুন