বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফখরুলের ব্যাখ্যা গ্রহণ করেছেন আপিল বিভাগ

095309Mirza-fakhru-(6)বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনাম আকারের দেয়া ব্যাখ্যা গ্রহণ করেছে আপিল বিভাগ।

সোমবার সকালে আপিল বিভাগ মির্জা ফখরুলের হলফনামাসহ ব্যাখ্যা গ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় তার জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।

গত ১৮ ফেব্রুয়ারি ফখরুলের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ২২ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে এ ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়।

কিন্তু ২২ ফেব্রুয়ারি আইনজীবীরা ব্যাখ্যা দাখিল করতে গেলে আদালত মির্জা ফখরুলের সাক্ষরিত হলফনামা চান। ওই দিন বিকাল তিনটার দিকে মির্জা ফখরুল সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে হলফনামা করেন। পরে ২৯ ফেব্রুয়ারি আদালত পরবর্তী আদেশের দিন ধার্য করেন।

আরও পড়ুন