বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নাজিবের একাউন্টে ৮০০০ কোটি টাকা স্থানান্তর

136139_1য়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা পড়েছিল ১০০ কোটি ডলার বা ৮,০০০ কোটি টাকারও বেশি অর্থ। এত বিশাল অংকের অর্থ কোথা থেকে এসেছে, কে দিয়েছে তা জানা যায়নি। ওয়াল স্ট্রিটের খবরে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে আগে যে পরিমাণ অর্থ জমার কথা বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি অর্থ জমা হয়েছে। এর পরিমাণ ‘হান্ড্রেডস অব মিলিয়নস ডলার’।

এর আগে অভিযোগ করা হয়েছিল যে, উন্নয়ন প্রকল্প ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি)-এর প্রায় ৭০ কোটি ডলার জমা হয়েছে নাজিব রাজাকের ব্যাংক একাউন্টে। তা নিয়ে তোলপাড় হয় মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল নতুন করে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই অর্থ স্থানান্তরের বিষয় জানেন এমন অজ্ঞাত দু’জন ও বিদেশে তদন্তে নিয়োজিত একজনকে উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নাজিব রাজাকের ব্যাংক একাউন্টে মাত্র ৬৮ কোটি ১০ লাখ ডলার নয় বরং তার চেয়ে অনেক বেশি অর্থাৎ ১০০ কোটি ডলারের বেশি অর্থ জমা পড়েছে।

এতে বলা হয়, তদন্তে বিশ্বের বিভিন্ন স্থানে যারা জড়িত তারা মনে করেন রাষ্ট্রীয় তহবিল ১এমডিবি থেকে এসব অর্থ স্থানান্তর হয়েছে। তবে বাড়তি এই অর্থ কোথা থেকে এসেছে এবং তা দিয়ে কি করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

মালয়েশিয়ার এটর্নি জেনারেল আপান্দি আলী জানুয়ারিতে নাজিব রাজাককে এ ঘটনা থেকে দৃশ্যত দায়মুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, নাজিব রাজাককে সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্য ৬৮ কোটি ১০ লাখ ডলার উপহার হিসেবে দিয়েছিলেন। তবে এর বেশির ভাগই পরে ফিরিয়ে দেয়া হয়েছে।

কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল সর্বশেষ যে তথ্য দিচ্ছে তা এটর্নি জেনারেলের বক্তব্যের বিরোধী। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন