আলোচিত সাত খুনের পর এবার নুর হোসেনের বিরুদ্ধে আরো তিন অস্ত্র আইনে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে।
বুধবার সকালে নুর হোসেনের বিরুদ্ধে দেয়া পৃথক ৩টি অভিযোগপত্র শুনানি শেষে আদালত ১৪ এপ্রিল প্রত্যেকটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে এ বিষয়ে শুনানি হয়।
এর আগে কারাগার থেকে নুর হোসেনকে আদালতের কাঠগড়ায় জির করেন পুলিশ।
কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র আইনের তিনটি মামলা সিদ্ধিরগঞ্জের থানার। এর বিচার শুরু হয়েছে।


