পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আউট হয়ে অপেশাদার আচরণের জন্য সাকিবের ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করেছে ম্যাচ রেফারি। আউট হওয়ার পর স্ট্যাম্পে ব্যাট দিয়ে জোড়ে আঘাত করে সাকিব, ফলে শাস্তির বিষয়টি তখনই অনুমেয় ছিল।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিষয়টি তখন ছিল সাকিবের হাতে। দলের প্রয়োজনীয় সেই মূহূর্তে আমিরের ইয়র্কারে বোল্ড আউট হন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান। ফলে রাগ-ক্ষোভে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। অবশ্য পরক্ষণেই আবার ক্ষমা চেয়ে নেন এই আচরণের জন্য। ফলে তাকে বড় শাস্তির মুখোমুখি হতে হয়নি। তবে সিনিয়র একজন খেলোয়াড় হিসেবে তার এই আচরণকে তিরস্কার জানিয়েছে আইসিসি।
উল্লেখ্য, বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।


