বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন মা

4017_lead1রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা দুই শিশু সন্তান নুসরাত ও আলভীকে হত্যার কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত মা মাহফুজা মালেক জেসমিন। আজ সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার পারিচালক মো. আবুল কালাম আজাদ মানবজমিনকে এ তথ্য জানান।

এর আগে গতকাল নিহতদের  মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। আটকের পর বিকালে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা  হয়েছে তাদের। উল্লেখ্য, গত সোমবার নুসরাত আমান অরণি  ও আলভী আমান নামের দুই শিশু খাবারের বিষক্রিয়া নিহত হয়েছে অভিযোগ করেন তার বাবা-মা।

ময়নাতদন্তে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ হয়। এরপর নিহত ওই দুই শিশুর মা, বাবা ও খালাকে আটক করে র‌্যাব।

আরও পড়ুন