বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরগুনায় ২ লঞ্চের সংঘর্ষ : মা ও ছেলে-মেয়ে নিহত

parabat-jugantor_6127বরগুনার মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে মা ও দুই সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার রাত ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকাসংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মা তাসনিমা বেগম (৪৫), ছেলে হিরন (২২) ও মেয়ে জান্নাত (৭)। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে।

সম্রাট-৩ লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন বলেন,  বরগুনা থেকে ঢাকাগামী আমাদের লঞ্চ সম্রাট-৩-এর সঙ্গে ঢাকা থেকে রাঙ্গাবালিগামী জাহিদ-৪ লঞ্চটির সংঘর্ষ হয়। এতে  আমাদের লঞ্চের পেছনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মা তাসনিম বেগম ও তার মেয়ে জান্নাত মারা যায়। পরে ঢাকা নেয়ার পথে মারা যায় ছেলে হিরন। এ ঘটনায় আরেক নাসরিন (১৪) আহত হয়।

আরও পড়ুন