যু্ক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসির।
পিয়ং ইয়ং এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক জোট করে মহড়া চালালে এ হামলা করা হবে।
উল্লেখ্য, ১০ হাজার সৈন্য নিয়ে সামরিক এই মহড়া প্রতিবারই দুই দেশের উত্তেজনা বৃদ্ধি করে থাকে। অবশ্য উত্তরের এই হুমকি নতুন কিছু নয়। তবে এবার বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার মিসাইল ঠিক অতটা শক্তিশালী নয়, যতটা তারা দাবি করে।
গত বছর উত্তর কোরিয়া ওয়াশিংটনে পারমাণবিক মিসাইল হামলার হুমকিও দিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ এই বার্ষিক সামরিক মহড়াকে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করেছে।
যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ হাজার সৈন্য দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছে।
‘ফল ইগল ও কি রিজল্ভ’ নামে এই সামরিক মহড়াটি স্মরণকালের সবচেয়ে বড় মহড়া হবে। ৩ লাখ দক্ষিণ কোরীয় ও ১৫ হাজার আমেরিকান সৈন্য এই মহড়াতে অংশগ্রহণ করবে।
এর আগে উত্তরের পারমাণবিক মিসাইল হামলার প্রতিবাদে জাতিসংঘ তাদের বিরুদ্ধে নতুন একটি অবরোধ পাস করে। ঠিক কয়েকদিন পরই এই মহড়ার ঘোষণা করে মিত্র দুই দেশ।


