বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইডেনেও হুমকির মুখে পাক-ভারত ম্যাচ!

02_198565ভেন্যু সরিয়ে নেওয়ার পরও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কাটছে না। ধর্মশালার পর এবার কলকাতাতেও পাক-ভারত ম্যাচ নিয়ে নিরাপত্তা শংকা থাকছে। কট্টর পাকিস্তানবিরোধী একটি সংগঠন অ্যান্টি-টেররিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই) হুমকি দিয়ে রেখেছে ভারতের যে কোনো ভেন্যুতে পাকিস্তানকে খেলতে দেবেনা তারা।

দরকার হলে ইডেনের পিচ খুঁড়ে খেলার জন্য অনুপযুক্ত করে ফেলা হবে। ধর্মশালাতেও পাক-ভারত ম্যাচ নিয়ে হুমকি দিয়ে রেখেছিল গোর্খা সম্প্রদায়। নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তান ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানায়।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আফ্রিদিদের নিরাপত্তার জন্য ভারতের কাছে লিখিত আশ্বাস চেয়েছে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘কলকাতায় খেলতে অসুবিধে নেই। কিন্তু তার আগে ভারত সরকারকে আমাদের নিশ্চয়তা দিতে হবে।’

পাক সাংবাদিকদের শাহরিয়ার বলেন, ‘শিবসেনা, আপ, কংগ্রেস— প্রত্যেকটা দলই পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ভারত সরকার যতক্ষণ না নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বস্ত করছে। ততক্ষণ পর্যন্ত ভারতে দল পাঠাবো না আমরা।

জানা গিয়েছে, ভারত সরকার ইতিমধ্যে পাকিস্তানকে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেছে। আফ্রিদিরা ভারতে এলে কম্যান্ডো বলয়ে ঘিরে দেওয়া হবে পাক টিমকে। পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করছে ভারত।

আগামী ১৬ই মার্চ পাকিস্তানের প্রথম ম্যাচ। অথচ নিরাপত্তা শঙ্কায় এখনো ভারতে পৌঁছায়নি আফ্রিদির দল।

আরও পড়ুন