বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থ লোপাট: অতিরঞ্জিত তথ্য ও গুজব পরিবেশন বলছে বাংলাদেশ ব্যাংক

bangladesh bankসাম্প্রতিক হ্যাকিং জালিয়াতিতে অর্থ লোপাটের ঘটনা নিয়ে অতিরঞ্জিত খবর ও গুজবের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যাসহ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে ছবি আকারে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি প্ল্যাটফরমে সাইবার আক্রমণের সাম্প্রতিক ঘটনায় কোনো কোনো মহলে অতিরঞ্জিত তথ্য ও গুজব পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

অথচ সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে দাবি করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘এই সাইবার আক্রমণে ৩৫ টি ভুয়া পরিশোধ নির্দেশের ৯৫. ১০ কোটি মার্কিন ডলার অংকের মধ্যে ৩০টি নির্দেশের ৮৫ কোটি ডলার বেহাত হওয়ার শুরুতেই প্রতিহত করা গেছে। অবশিষ্ট ১০.১০ কোটি ডলারের মধ্যে ২ কোটি মার্কিন ডলার ইতোমধ্যেই ফেরত আনা হয়েছে। বাকি টাকা ফেরত আনার সর্বাত্মক চেষ্টাও চলছে।’

তাই এ নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন