বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মগবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

Fire_01রাজধানীর মগবাজারে রমনা থানার পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকালের পাঁচটি ইউনিট। বৈদুত্যিক শর্টসার্কিট থেকেই ওই আগ্নিকাণ্ডে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যার দিকে নয়তলা ভবনের অষ্টম তলায় এ আগুনের সূত্রপাত। রাতে তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন। জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মগবাজারের ১২৬/এ নম্বর ৯ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা টানা ৩৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন