বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফেনসিডিল উৎপাদন নিষিদ্ধ করল ভারত সরকার

137133_1অবশেষে ফেনসিডিলি নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার শুক্রবার যে ৩৫০ টি ‘ওষুধ’ নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে কাশের সিরাপ হিসেবে দেশটিতে সহজলভ্য ফেনসিডিলও রয়েছে।

এসব ওষুধ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছে ভারত সরকার।

ভারত সরকার বলছে, এসব ওষুধের কোনো ‘যৌক্তিক’ কার্যকারিতা নেই।

ভারত থেকে চোরাইপথে আসা ফেনসিডিল বাংলাদেশের অন্যতম নেশাজাতীয় পণ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, ফেনসিডিলে বাংলাদেশের যুব সমাজের একটি বিশাল অংশ আসক্ত হয়ে পড়েছে।

শুক্রবার থেকেই ফেনসিডিলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার নাগাদ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন