অভিনেত্রী ও মডেল সুজানা জাফর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া তার কিছু ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সুজানা ফেসবুকে জানান, ‘আমি চেক আপ করাতে এসেছি এখানে। চেক আপ সব সম্পন্ন হয়েছে। আর কিছুদিন হাসপাতালে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ডাক্তারের রিপোর্ট এখনো দেয়নি।’
চিকিৎসা শেষে ২২ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে সুজানার। আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খানের সঙ্গে গত বছরের এপ্রিলে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে অভিনয়ে ব্যস্ত রেখেছেন সুজানা। কাজ করেছেন রিয়াজ, তাহসান, অপূর্বদের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি হয়ে


