শনিবার ৭ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

knife-blood_46096চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে শহরের শিশুস্বর্গ পার্কের কাছে ঘটনাটি ঘটে।

নিহত ভুলু হোসেন (২২) চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে ও আহত আকাশ হোসেন (২১) একই এলাকার বাবলু হোসেনের ছেলে।

জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন এদেরকে সংগঠনের কর্মী বলে দাবি করেছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, বেলা ১টার দিকে ৭-৮ জন যুবক শিশুস্বর্গ এলাকায় গিয়ে ভুলু হোসেন ও আকাশ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এলাকার লোকজন দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভুলু। আহত আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িতদের পরিচয় জানা গেছে উল্লেখ করে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন