বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডিশ ব্যবসায়ীকে গুলি, পুলিশের এএসআই রিমান্ডে

asi rimandরাজধানীর খিলগাঁওয়ে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় গ্রেফতার বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে মহানগর হাকিম প্রণব কুমার হুই এই আদেশ দেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান জানান, প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে এএসআই শামীম রেজা জানিয়েছেন, তিনি ক্যাবল ব্যবসায়ী আল আমিনকে উত্তেজিত হয়ে গুলি করেছেন। এরপরও বিষয়টি নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকালে নন্দিপাড়ায় ক্যাবল সংযোগের পাওনা টাকা চাইতে গেলে বংশাল থানার এএসআই শামীম রেজা তার সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে ক্যাবল ব্যবসায়ী আল আমীনকে গুলি করেন। এ ঘটনায় তার সরকারি আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন