রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর বালুরমাঠ এলাকায় ময়নামতি ঢালাই কারখানার বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে কারখানার বয়লারে পরপর আট বার বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন- বিল্লাল হোসেন (৩০), এনামুল হক (৩৫), মিজান (২০) ও মজিবুর রহমান (৪০)। আহত ব্যক্তির নাম রুবেল (১৫)।
তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।


