ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেউ আচরণবিধি ভঙ্গ করলে ছাড় দেয়া হবে না। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
শাহনেওয়াজ আরও বলেন, নির্বাচন দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতি পাওয়া গেলে তা সহ্য করা হবে না।
রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


