বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

712a46a8ebab8c13a67b97ee8db84e05-ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। নিষেধাজ্ঞা থাকলেও শোভা পাচ্ছে প্রার্থীদের রঙ্গিন পোষ্টার ও বিলবোর্ড। দলীয় প্রধানের ছবি ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে একাধিক নেতার ছবি। জানানোরে পরও নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।

খুলনার আড়ংঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান জিবলু। তিনি রঙ্গিন বিলবোর্ড ব্যবহার করলেও নিশ্চুপ নির্বাচন কমিশন।

একই অবস্থা আমিরপুর ইউনিয়নেও। আওয়ামী লীগের প্রার্থী মিলন গোলদারের রঙ্গিন শুভেচ্ছা বিলবোর্ড শোভা পাচ্ছে সর্বত্র।

এদিক, নোয়াখালীতেও ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন বলছে, আচরণ বিধি লঙ্ঘণ রুখতে প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নোয়াখালী জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন