বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাস পেল শতাব্দী

sotabdi_105440রোববার ভোর ঠিক সাড়ে ৬টায় রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড। ‘মহিলা আসন খালি নেই’ প্রতিদিনের এই অবজ্ঞা আজ আর শুনতে হয়নি শতাব্দীদের। আজ বাসই অপেক্ষা করছিল তাদের জন্য। বাসটিতে প্রথমে শতাব্দী এবং তারপর একে একে স্কুলগামী অন্য মেয়েরা উঠার পরই বাস ছেড়ে গেল। এর সঙ্গে অবসান হলো শতাব্দীদের কষ্ট।

এখন থেকে এই বাস প্রতিদিন চলবে। শেওড়া থেকে মহাখালী পর্যন্ত মহিলা বাস সার্ভিস নামে সরকারের বিশেষ এই বাস সেবা চালু করা হয়।

মিনিস্টার ওবায়দুল কাদের! আই হ্যাভ এ কোয়েশ্চেন, এই সড়কে কি কোনো মহিলা (নারী) বাসের প্রয়োজন নেই? ১২ মার্চ শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সরাসরি পেয়ে এমন প্রশ্ন ছুঁড়েন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী শামসুন্নাহার শতাব্দী। উত্তরে মন্ত্রী সেই মুহুর্তেই বাসের ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রীর যেই ঘোষণা, সেই কাজ। এই সড়কের যেসব মহিলা যাত্রীদের আগে লোকাল বাসে উঠতে দেওয়া হতো না, বা উঠতে গেলে শত পুরুষ ঠেলে বেগ পেতে হতো- এখন তাদের জন্যই আলাদা একটি বাস অপেক্ষা করছে।

এখন থেকে প্রতিদিন শেওড়া থেকে সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত শুধুমাত্র মহিলাদের জন্য বিআরটিসির এই বাস চলবে।

আরও পড়ুন