ভুটানের রাজমাতার শেরিং পেম ওয়াংচুক পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান।
সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের তৃতীয় স্ত্রী ও বর্তমান রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের মা শেরিং ভুটানের যুব উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের (ওয়াইডিএফ) প্রেসিডেন্ট।
ওয়াইডিএফের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাজমাতা, যাতে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার মেয়ে প্রিন্সেস চিমি ইয়াংযম ওয়াংচুক। তিনি সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেরিং পেম ওয়াংচুক প্রধানমন্ত্রী শেথ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
গ্রামীণ উন্নয়ন কর্মসূচি দেখতে ব্র্যাকের একটি আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করবেন তিনি।
আগামী ১৮ মার্চ ঢাকা ছাড়ার আগে টেক্সটাইল, গার্মেন্ট ও সিরামিক প্রকল্প দেখতে বেক্সিমকোর একটি শিল্প পার্কেও যাবেন ভুটানের রাজমাতা।


