বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কে এই উঠতি সন্ত্রাসী জুনায়েদ? (ভয়ঙ্কর সেই ভিডিও সহ)

Junaeed
জুনায়েদ নামের এক ছেলে তারই বন্ধু নুরুল্লাহকে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া। রবিবার থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা গেছে জুনায়েদ আল ইমদাদ নামের এক তরুণ মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক ছেলেকে বেধড়ক মারধর করতে থাকে।

১০ মিনিটের এই ভিডিওতে জুনায়েদের মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে। মারতে মারতে সে নুরুল্লাহকে বলে, “আমি জুনায়েদ, জুনায়েদ। কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না।”

পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে ধানমণ্ডি লেক এলাকায়।

প্রকাশ্যে মারধরের এই ভিডিওটি শনিবার ফেসবুকে আপলোড করেছেন জুনায়েদ আল ইমরান নামের ওই কিশোর নিজেই।

ধানমণ্ডি লেক এলাকায় ধারণ করা ভিডিওটি আপলোড করে জুনায়েদ লিখেছেন, ‘এ ছেলেটি ম্যাপল লিফ ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মেয়েদের নিয়ে আজেবাজে মন্তব্য করেছে। আমার বিশেষ একজন মানুষকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছে। মারটা বেশি হয়ে গেছে মনে হয়। ভিডিওটা ছড়িয়ে দিন।’

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ‘এই ধরনের ঘটনার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ জরুরি। আমাদের সমাজে গুরুজনদের সামনে আমরা অনেক কিছু করতাম না। এতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে থাকতো। এখন সেই বিবেচনা যেমন নেই, অভিভাবকরাও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না।’

জানা গেছে, মারধর করা ওই কিশোরের নাম জুনায়েদ। তার সঙ্গে একজনের কথপোকথন ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যেখানে জুনায়েদ বলছে, সে রাগের মাথায় ভুল করে ফেলেছে এবং তার বাড়ি গেণ্ডারিয়া এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর বিরুদ্ধে মন্তব্য করেছেন। কেউ কেউ উল্লেখ করেছেন, জুনায়েদ নামের এই বখাটে কিশোরটি মাদকাসক্ত। রাজধানীর পাড়া-মহল্লায় এধরনের বখাটেদের মাস্তানি করতে দেখা যায়। বিষয়টিকে অমানবিক, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর অপরাধ হিসেবেও উল্লেখ করেছেন অনেকে।

অডিওর আরেকপ্রান্তের ব্যক্তির পরিচয় না পাওয়া গেলেও তিনি ধানমন্ডি এলাকার সেটা জানা যায়। তিনি জুনায়েদকে ক্ষমা চেয়ে (অ্যাপোলজি) ভিডিও আপ করতে বলেন। এরপর সোমবার একটি ‘অ্যাপোলজি’ ভিডিও আপ করা হয়, যেখানে জুনায়েদ শিকার করে, এভাবে মারা ঠিক হয় নাই। তবে সেই ছেলেটি জুনায়েদের সঙ্গে যে কাজ করেছে সেটাও ঠিক করে নাই।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আক্রমণকারী জুনায়েদ নামের ওই বখাটেকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Posted by newsworldbd.com on Monday, March 14, 2016

আরও ভিডিও দেখতে নিচে ক্লিক করুন:

আরও পড়ুন