বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তারেক সাঈদের মামলা বাতিলের আবেদন খারিজ

Narayanganjনারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ  দেন। তারেক সাঈদের পক্ষে আইনজীবী ছিলেন গোলাম কিবরিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড  থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন