হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আনসারবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন।
এরা হলেন- জিয়াউল (৩০), সুদীপ (২৪) ও বাবুল মিয়া (২৮)। তাৎক্ষণিকভাবে তাদের কর্মস্থল ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকালে উপজেলার সুতাং এলাকায় এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনসার সদস্যদের নিয়ে একটি বাস মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন আনসার সদস্য নিহত হন।
পরে হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্র্তি করা হয় বলে জানান তিনি।


