বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিয়ের আসরে কনে অপহরণের চেষ্টা, বাবাকে হত্যা

full_1606242769_1429615531নারায়ণগঞ্জে বিয়ের আসর থেকে মেয়েকে অপহরণের সময় বাধা দেওয়ায় তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে পাগলা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতরাতে পাগলা এলাকার পরেশ চন্দ্রের মেয়ের বিয়ে ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে রাত ১২টার পর ১২-১৫ জনের একটি দল মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। পরেশ চন্দ্র বাধা দিলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের বাধায় মেয়েটিকে অপহরণ করতে পারেনি তারা।

পরে এলাকাবাসীর সহায়তায় সাতজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন