ইকুয়েডরের আমাজন অঞ্চলে সেনা বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ২২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের তৈরি ছোট ওই আরাভা বিমানটি ইকুয়েডরের পূর্বাঞ্চলিয় প্রদেশ পাসতাজায় বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
এতে ১৯জন সেনা সদস্য, দুজন পাইলট ও একজন মেকানিক ছিলেন। ওই সেনাদলটি প্যারাস্যুটে করে নামার প্রশিক্ষণ নিতে যাচ্ছিল।
তবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীদের সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো পাতিনোও ঘটনাস্থলে গেছেন।


