বুধবার ৪ নভেম্বর ২০২৬

আসামের জ্বালানি তেল আসছে বাংলাদেশে: ভারতের উপহার

bd_ind_oil_rail_Dinajpurশুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ২২শ’ মেট্রিক টন তেল নিয়ে একটি ট্রেন ভারত ছেড়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে ভারতের জ্বালানি বিষয়কমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পতাকা নামিয়ে ওই ট্রেনের যাত্রার সূচনা করেন বলে ঢাকায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

তেলবোঝাই ট্রেনটি রোববার দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তা গ্রহণ করবেন। ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সেসময় উপস্থিত থাকবেন।

গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দু্ই দেশের যৌথ ঘোষণার আলোকে বিপিসির চাহিদামতো ‘শুভেচ্ছা মূল্যে’ তেলের এই চালান দেওয়া হয়েছে বলে হাইকমিশন জানিয়েছে।

এর আগে এপ্রিলে দুদেশের মধ্যে ১৩০ কিলোমিটার পাইপলাইন নির্মাণে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বিপিসির মধ্যে ‘ন্যায্য অংশীদারিত্বের’ ভিত্তিতে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, এনআরএলের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুরের বিপিসি ডিপো পর‌্যন্ত ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন’ স্থাপিত হবে।

আরও পড়ুন