বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিখোঁজ জোহার বিষয়ে কিছুই জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

home ministerরিজার্ভের টাকা চুরির ঘটনায় সরকারের প্রযুক্তির সঙ্গে যারা কাজ করেন তদন্তের সার্থে এমন অনেককেই ডাকা হয়েছে। কিন্তু জোহাকে এ ব্যাপারে ডাকা হয়েছে কিনা, কিংবা তিনি নিখোঁজ হয়েছেন কি-না তা আমার জানা নেই। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘তবে অনেকেই ধারণা করছেন- চুরির বিষয়ে জোহা প্রথমদিকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছিলেন; হয়তো এজন্যই তাকে সরিয়ে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) হিসেবে কর্মরত আছেন তানভির হাসান জোহা। বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির বিষয়ে র‌্যাবের ছায়া তদন্ত টিমের সদস্য হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার গণমাধ্যমে জোহা নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। তদন্তের স্বার্থে কোনো প্রশাসনিক মহল তাকে উঠিয়ে নিয়ে গেছে কিনা কিংবা আদৌ তিনি নিখোঁজ কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগ, র‌্যাব কিংবা ডিএমপি জোহার নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।

আরও পড়ুন