ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ন রাখতে ব্যর্থ হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ এবং রামপাল থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে মোরেলগঞ্জের সার্বিক পরিস্থিত শান্ত রাখতে ব্যর্থ হয়েছেন ওসি রাশেদুল আলম। এই ব্যর্থতার দায়ে তাকে নির্বাচন কমিশন বদলি করেছে।
তিনি আরো জানান, একই অভিযোগে বাগেরহাটের রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলামকেও বদলির আদেশ দিয়েছে ইসি।
বুধবার রাতে এক ই-মেইল বার্তায় নির্বাচন কমিশন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তাকে এ খবর জানিয়েছে।


