বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভারতীয়দের চেয়ে বাংলাদেশীরা সুখী

world-free-media-freedom-day-05.thumbnailবিশ্বের সুখী মানুষের তালিকায় ভারতীয়দের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশীরা। ২০১৬ সালের জাতিসংঘের বৈশ্বিক সুখী সূচকে এ তথ্য উঠে এসেছে। চলতি বছর সুইজারল্যান্ডকে টপকে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষস্থান দখল করেছে ডেনমার্ক। সবচেয়ে অসুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক অ্যান্ড দ্য আর্থ ইন্সটিটিউটের প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের উদ্যোগে ২০১২ সাল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশে মানুষের বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা, মাথাপিছু মোট দেশজ উৎপাদন ও গড় আয়ুর ওপর ভিত্তি করে সুখী এবং অসুখী দেশের তালিকা তৈরি করে। এ বছরও ১৫৭টি দেশের ওপর তালিকা তৈরি করেছে। ২০১৬ সালের প্রতিবেদনে আবারও ভারতীয়দের চেয়ে উন্নত অবস্থানে রয়েছে বাংলাদেশী ও পাকিস্তানিরা।

তবে গত বছরের তুলনায় ভারত ও পাকিস্তান দু’দেশের অবস্থানের অবনতি ঘটেছে। গত বছর বৈশ্বিক এ সূচকে পাকিস্তানের অবস্থান ছিল ৮১ ও ভারতের অবস্থান ১১৭। এ বছর তা থেকে নেমে গিয়ে ভারতের অবস্থান দাঁড়িয়েছে ১১৮ তে ও পাকিস্তান ৯২ তে। বর্তমান সূচকে বাংলাদেশের অবস্থান ১১০।

আরও পড়ুন