বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার বাংলাদেশ ভূখণ্ড দিয়ে জ্বালানিপণ্য নেবে ত্রিপুরা

indian_jugantor_jpg_7238বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এবার ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য জ্বালানিপণ্য পরিবহন করবে ভারত। বাংলাদেশের ভেতর দিয়ে ত্রিপুরায় এ পণ্য পরিবহন করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন ত্রিপুরার খাদ্য ও পরিবহনমন্ত্রী মানিক দে। এর আগে ত্রিপুরায় খাদ্যপণ্য পরিবহন করতে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করেছিল ভারত।

জানা গেছে, বর্ষা মৌসুমের আগেই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ করতে চাচ্ছে ত্রিপুরা। এ লক্ষ্যে আইওসি, এফসিআই এবং ত্রিপুরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুধবার আগরতলার মহাকরণে বৈঠকও করেছেন মানিক দে।

এর আগে তিনি বাংলাদেশ দিয়ে জ্বালানি পণ্য পরিবহনের জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠিও লিখেছেন।

আরও পড়ুন