বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাতীয় সংগীতে শুরু বিএনপির কাউন্সিল

khaleda+jugantor_7337বিএনপির ষষ্ঠ কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টায় এই কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

খালেদা জিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে খালেদা জিয়া কাউন্সিলে যোগ দিতে গুলশানের বাসা থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেন। বেলা ১০টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল মঞ্চে পৌঁছান।

আরও পড়ুন