শনিবার ৭ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’

khaleda_zia_vission_2030_7356বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপকল্প তুলে ধরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে রূপকল্পের সংক্ষিপ্ত রূপ তুলে ধরে বক্তব্য দিচ্ছেন তিনি।

ব্ক্তব্যের শুরুতেই খালেদা জিয়া তাকে আবারো দলের চেয়ারপারসন নির্বাচিত করায় বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতীয় জীবনের চরম সন্ধিক্ষণে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। দেশে গণতন্ত্র নেই, জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ নেই। সত্যিকারের বৈধ সরকার নেই। কোথাও কোনো জবাবদিহিতা নেই। সুশাসন নেই, সুবিচার ও ন্যায় বিচার নেই। নারী সম্ভ্রম ও মানবাধিকার আজ বিপন্ন। শিশুরা পর্যন্ত নিষ্ঠুরভাবে নিহত ও নির্যাতিত হচ্ছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নেই। আছে শুধু অনাচার, দুঃশাসন, দুর্নীতি আর চরম নৈরাজ্য।

বিএনপি চেয়াপারসন বলেন, জাতি হিসেবে আমাদের বর্তমান আজ সংকট কবলিত, আজ ভবিষ্যৎ অনিশ্চিত। আমাদের এ কাউন্সিল থেকে জমাট বাধা অন্ধকার দূর করে আলোর আভাস আনতে হবে।

তিনি বলেনে, জাতিকে আজ বিভক্ত, বিশৃঙ্খল, হতাশ ও দিশেহারা করে তোলা হয়েছে। এই জাতিকে আবারো ঐক্যবদ্ধ করতে হবে। সকল স্তরে শৃঙ্খলা ফেরাতে হবে। সঞ্চারিত করতে হবে নতুন আশাবাদ।

আরও পড়ুন