বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সানির বদলে সাকলাইন সজীব

saklain sojibসন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হওয়া আরাফাত সানির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সজীবের ভিসা প্রক্রিয়া ঠিক করে রাখা হয়েছে। আজ অথবা কালকের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা হতে পারেন তিনি।

এদিকে তাসিকিনেরও বিকল্প ঠিক করে রাখা হয়েছে। তাঁর বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে পেসার মোহাম্মদ শহীদকে।

অবশ্য এই দুই বোলারের কারোরই টি-টোয়োন্টি খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। শহীদ তো টেস্ট বোলার হিসেবে বেশ পরিচিত। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, গত জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে এক উইকেট পেয়েছেন তিনি।

আর সাকলাইন সজীব এখন পর্যন্ত জাতীয় দলের খেলার সুযোগ না পেলেও ঘরোয়া আসরগুলোতে বেশ আলো ছড়াচ্ছেন। বিশেষ করে গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন তিনি। আর চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণ পারফর্ম করছেন তিনি। আর এই কারণেই নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন তিনি।

এদিকে পেস বোলার শফিউল ইসলামের নামও এই তালিকায় রয়েছে। তবে নির্বাচকদের পছন্দ শহীদই।

আরও পড়ুন