বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইটি ফরেনসিক স্কিল ব্যবহার করে অর্থ চুরি হয়েছে: সিআইডি

cid-logoবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি মামলার তদন্ত দলের প্রধান সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম বলেছেন, আইটি ফরেনসিক স্কিল ব্যবহার করে অর্থ চুরি করা হয়েছে। তাদেরকে খুঁজে বের করতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সিআইডি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

রোববার পৌনে ৪টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, আজ এফবিআই প্রতিনিধিদের সঙ্গে প্রথম সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন, চুরি হওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কথা হয়েছে এবং কারা এই কাজ করেছে তাদের শনাক্ত করা।

তিনি বলেন, অর্থ চুরির ঘটনায় ফাইনাল বেনিফিসিয়ারি কারা হয়েছে তাদেরকে ধরতে এফবিআইয়ের পাশাপাশি ইন্টারপোলেরও সহযগিতা নেওয়া হচ্ছে। টাকা চুরির বিষয়টি যেহেতু আন্তর্জাতিক বিষয়, আজ বাংলাদেশে এই ঘটনা ঘটেছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রেও এই ঘটনা ঘটতে পারে। তাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে এক সঙ্গে কাজ করা হবে।

এফবিআইয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের বৈঠক অব্যাহত থাকবে।

আরও পড়ুন